৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র : আইন উপদেষ্টা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ PM

৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র : আইন উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ১১:৪২:৩৮ AM

৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র : আইন উপদেষ্টা

ছবি : সংগৃহীত


আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়ছে।

শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা পরিষদের এই বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান


শীর্ষ সংবাদ:

শাহপরাণ (রহ.) সেতু : টোলের নামে প্রকাশ্যে চলছে চাঁ*দাবাজি
সাংবাদিক আনিস আলমগীর ডি*বি হেফা*জতে
অবাধ নির্বাচনের জন্য স*ন্ত্রাসী ও পেশাদার অপ*রাধীদের দম*নে বিশেষ অভিযান পরিচালনা জরুরি : খন্দকার মুক্তাদির
বিএনপির মতো বাস্তবসম্মত দেশ গড়ার পরিকল্পনা আর কোনো দল নেয়নি : অ্যাড. এমরান চৌধুরী
দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ইটভাটা শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ : খন্দকার আব্দুল মুক্তাদির
নবীগঞ্জে সবজি ব্যবসায়ীর ম*রদেহ উ*দ্ধার
হাদিকে গু*লি: সুনামগঞ্জে বি*জিবির সতর্কতা বৃদ্ধি
হাদিকে গু*লি: মোটরসাইকেলের 'মালিক' আ*টক
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
জৈন্তাপুরে হুম*কিতে মসজিদ ও কব*রস্থান : স্থানীয় উদ্যোগে নির্মাণ হচ্ছে টেকসই বাঁধ