আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ AM

আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০১:১৫:০৫ AM

আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ

ছবি : সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারে যে দুই ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি রাজনীতি ও নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না।

তিনি বলেন, দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে। সরকার থেকে তারা বের হবেন বা আদৌ বের হবে কি না সেটা তাদের সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একত্রে কাজ করবেন। দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী
রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির
ধর্ম বিশ্বাস আলাদা হলেও মানবকল্যাণই মূল লক্ষ্য- এম এ মালিক
কারো করুণায় নয়, নিজেদের শক্তিতেই গড়ব মর্যাদাবান বাংলাদেশ- আরিফুল হক চৌধুরী
ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির
হবিগঞ্জ-৪ আসন: তারেক রহমানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা
জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার
জৈন্তাপুরে চো*রাকারবারিদের সঙ্গে বি*জিবির সং*ঘর্ষ, আ*হত ৪
মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা দেশের মানুষের কাছে স্পষ্ট
জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা