লুটনে কাউন্সিলর আজিজুল আম্বিয়ার উদ্যেগে মতবিনিময় ও ইফতার মাহফিল
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

লুটনে কাউন্সিলর আজিজুল আম্বিয়ার উদ্যেগে মতবিনিময় ও ইফতার মাহফিল

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১২:০৩:২৬ অপরাহ্ন

লুটনে কাউন্সিলর আজিজুল আম্বিয়ার উদ্যেগে মতবিনিময় ও ইফতার মাহফিল

ছবি: নিজস্ব


যুক্তরাজ্যের লুটনের নর্থ লুটন এন্ড ব্রামিংহাম ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল আম্বিয়ার উদ্যেগে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার লুটন টাউনের আনন্দ মহল সেন্টারে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাঙালি বংশোদ্ভুত কাউন্সিলার আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লুটনের কমিউনিটি ব্যক্তিত্ব শামীম হোসেন, মো. মতিন, জাহাঙ্গীর হোসেন, ফজিলত খান, খুররম চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা গত এক বছরে নর্থ লুটন এন্ড ব্রামিংহাম ওয়ার্ডের মুসলিমদের জন্য নামাজের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উদ্যেগ নেয়ায় কাউন্সিলার আজিজুল আম্বিয়াকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে ওয়ার্ডের নানা শ্রেণি পেশার মানুষজন অংশ নেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু