চুনারুঘাটে চার প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

চুনারুঘাটে চার প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৮:৪৭:৫০ পূর্বাহ্ন

চুনারুঘাটে চার প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য যৌথভাবে অভিযান কর্তৃপক্ষ পরিচালনা করেছে। এসময় মিষ্টির মধ্যে হাইড্রোজ ব্যবহার, প্যাকেট ওজন বেশি ও  বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে)  দুপুরে জেলার চুনারুঘাট পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় বিএসটিআই এর অনুমোদন না থাকায় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান খালেক স্টোরকে ৮ হাজার, মিষ্টির মধ্যে হাইড্রোজ ব্যবহার ও কার্টুনের ওজন বেশি হওয়ার অপরাধে জগন্নাথ মিষ্টি ঘরকে ৮ হাজার, শ্বশুরবাড়ী মিষ্টি ঘরকে ১৫ হাজার এবং জয় মহাদেব মিষ্টি দোকান ২০ হাজারসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে নিরাপদ খাদ্যের জেলা কর্মকর্তা মোঃ শাকিব হোসাইন ও চুনারুঘাট থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী