ছুরিকাঘাতে বিজয়ী প্রার্থীর সমর্থক নিহত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ছুরিকাঘাতে বিজয়ী প্রার্থীর সমর্থক নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:১৫:৩৭ পূর্বাহ্ন

ছুরিকাঘাতে বিজয়ী প্রার্থীর সমর্থক নিহত

ছবি: সংগৃহীত


কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সফুর আলম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের সমর্থক ছিলেন।

মঙ্গলবার (২১ মে) বিকেলের দিকে তার মৃত্যু হয়। নিহত সফুর পশ্চিম পোকখালীর ৪ নম্বর ওয়ার্ডের মালমুরাপাড়ার মৃত নমিউদ্দিনের ছেলে।

জানা গেছে, নির্বাচনে টেলিফোন মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু তালাবের এক সমর্থককে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের সমর্থকেরা। খবর পেয়ে ছুটে যান সফুর আলম।

এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। তবে এটি কেন্দ্রের বাইরে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন