হবিগঞ্জে বিলাসবহুল গাড়িসহ আ ট ক ২
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

হবিগঞ্জে বিলাসবহুল গাড়িসহ আ ট ক ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০৯:০৫:১৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিলাসবহুল গাড়িসহ আ ট ক ২

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিলাসবহুল গাড়িসহ (ঢাকা মেট্রো ঘ ১৭-৮৫১১) দুজনকে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ। সোমবার রাতে সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশন থেকে গাড়িসহ তাদের আটক করা হয়।

বিলাসবহুল গাড়ির মালিক কুমিল্লার সাবেক মেয়র  তাহসিন বাহার সূচনার কথিত দেবর রুবেল মিয়া বলে দাবি করছেন স্থানীয় লোকজন।

আটককৃতরা হলেন- বিলাসবহুল গাড়ির চালক কুমিল্লা সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তপু মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২২)।

স্থানীয়দের ধারণা ওই বিলাসবহুল গাড়ি দিয়ে কোনো ভিআইপি আওয়ামী লীগের নেতা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে নতুবা পালানোর চেষ্টায় ছিল।

স্থানীয় কয়েকজন জানান, পাহাড় ও চা বাগানবেষ্টিত মাধবপুর উপজেলার পূর্ব ও দক্ষিণ এলাকা ভারতের সীমান্তঘেঁষা নির্জন ও নিরাপদ। এখান দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সুযোগ রয়েছে।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতরা সন্দেহজনকভাবে বিলাসবহুল গাড়ি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। স্থানীয়রা আটক করে তাদের পুলিশে সোপর্দ করেন। আটকদের হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তবে বিলাসবহুল গাড়ির মালিক সাবেক মেয়র সূচনার আত্মীয় কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল