জামালগঞ্জে অর্থনৈতিক শুমারী প্রশিক্ষনের উদ্বোধন করলেন ইউএনও
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে অর্থনৈতিক শুমারী প্রশিক্ষনের উদ্বোধন করলেন ইউএনও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০৭:০৪:১৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে অর্থনৈতিক শুমারী প্রশিক্ষনের উদ্বোধন করলেন ইউএনও

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিনএ স্লোগান কে সামনে রেখে উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগনের প্রথম দিনের ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুশফিকীন নূর।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, উপজেলা অর্থনৈতিক শুমারি সমন্বয়কারী দিলোয়ার হোসেন, জোনাল অফিসার আহসান আলী,আইটি সুপারভাইজার ইবাদুর রহমান, রাহুল চৌধুরী।

সুনামগঞ্জ জেলায় দুই জন সমন্বয়কারী (ডিসিসি), ২৮ জন জোনাল অফিসার, ২৮ জন আইটি সুপারভাইজার, ১৮৩ জন সুপারভাইজার ও ৮৯৪ জন তথ্য সংগ্রহকারী মাঠ পর্যায়ে কাজ করবেন। জেলায় মোট ১ লক্ষ ২৮ হাজার ৪৫৪টি অর্থনৈতিক প্রতিষ্ঠানের নাম প্রাথমিকভাবে তালিকাবদ্ধ করা হয়েছে। এর মধ্যে ৭৪ হাজার ১৯২টি স্থায়ী ও ৫৪ হাজার ২৬২টি অস্থায়ী। তথ্য সংগ্রহকারীরা ট্যাব ব্যবহার করে CAPI এ্যাপের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় (১০থেকে ২৬ডিসেম্বর)কাজ করবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন