কুলাউড়ায় ইয়া*বাসহ মা দ ক কারবারি আ ট ক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় ইয়া*বাসহ মা দ ক কারবারি আ ট ক

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ০৭:০২:৩৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় ইয়া*বাসহ মা দ ক কারবারি আ ট ক

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছারের নির্দেশে থানার এস আই আমির হোসেন আমুর এর নেতৃত্বে এ এসআই রফিকুল ইসলাম, এএসআই ইমদাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পুলিশ অভিযান চালিয়ে কুলাউড়া শহরের পৌর এলাকার কাছুরকাপন সজল আহমদ এর দোকানের সামনের রাস্তা থেকে মাদক কারবারি চাতলগাঁও এলাকার মনির আলীর ছেলে সোলেমান মিয়া (৪৯) কে গ্রেপ্তার করেন। এসময় তল্লাশী চালিয়ে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ২৯ পিস ইয়াবাও উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত