সুনামগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় জীবন গেল লোকনাথের
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ AM

সুনামগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় জীবন গেল লোকনাথের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০১/২০২৫ ১০:৪০:৫৮ AM

সুনামগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় জীবন গেল লোকনাথের

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত যাত্রীবাহি সিএনজি সংঘর্ষ লোকনাথ বনিক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক পৌরসভার মধ্যবাজার এলাকার প্রদীপ বনিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে ওয়েজখালি এলাকায়  সিলেট সুনামগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে শহরগামি একটি যাত্রীবাহি সিএনজির সংঘর্ষ হয়৷ এসময় সিএনজির যাত্রী লোকনাথ বনিক মারাত্মকভাবে আহত হলে স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে চলন্ত সিএনজি সংঘর্ষে এক যুবক নিহত হওয়ায় খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী
রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির
ধর্ম বিশ্বাস আলাদা হলেও মানবকল্যাণই মূল লক্ষ্য- এম এ মালিক
কারো করুণায় নয়, নিজেদের শক্তিতেই গড়ব মর্যাদাবান বাংলাদেশ- আরিফুল হক চৌধুরী
ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির
হবিগঞ্জ-৪ আসন: তারেক রহমানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা
জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার
জৈন্তাপুরে চো*রাকারবারিদের সঙ্গে বি*জিবির সং*ঘর্ষ, আ*হত ৪
মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা দেশের মানুষের কাছে স্পষ্ট
জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা