আল-হামরা থেকে লু*ন্ঠিত স্ব*র্ণ উ দ্ধা র, কুমিল্লা থেকে গ্রে ফ তা র ৩
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ AM

আল-হামরা থেকে লু*ন্ঠিত স্ব*র্ণ উ দ্ধা র, কুমিল্লা থেকে গ্রে ফ তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৫ ০৯:৪২:০২ AM

আল-হামরা থেকে লু*ন্ঠিত স্ব*র্ণ উ দ্ধা র, কুমিল্লা থেকে গ্রে ফ তা র ৩

ছবি : সংগৃহীত


সিলেট নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ২৫০ ভরি স্বর্ণের কিয়দংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

শুক্রবার কুমিল্লা জেলার মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

শুক্রবার সকালে মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে (২৫) গ্রেফতার করা হয়।

ওছেকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে হোমনা গোপাল জিউর আখড়া মন্দির মার্কেটের রাজমাতা স্বর্ণ শিল্পালয়ের সোহেল দেবনাথ (৪২) ও হোমনা থানার শ্রীমতি পূর্বপাড়ার মৃত সোনা মিয়া সিকদারের ছেলে আবুল হোসেনকে (৫৩) গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তিনজনের কাছ থেকে নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি রাত ৯টা হতে ৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে জিন্দাবাজার আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নূরানী জুয়েলার্সে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে দাবি করেন জুয়েলার্সের স্বত্তাধিকারী দেওয়ান জাভেদ চৌধুরী।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান