বি এ ন পি নে তা আমানের ১৩ বছরের সা জা বা তি ল করেছে সুপ্রিম কোর্ট
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ AM

বি এ ন পি নে তা আমানের ১৩ বছরের সা জা বা তি ল করেছে সুপ্রিম কোর্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৫ ১২:০২:৫০ PM

বি এ ন পি নে তা আমানের ১৩ বছরের সা জা বা তি ল করেছে সুপ্রিম কোর্ট

ছবি : সংগৃহীত


বিএনপির সিনিয়র নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানকে দেওয়া কারাদণ্ডের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেন।

আদালতে আমান দম্পতির পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আসিফ হাসান।

ব্যারিস্টার খোকন জানান, দুদকের করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান খালাস পেয়েছেন। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে এই দুজনের করা আপিল মঞ্জুর করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ২০০৭ সালে আমান উল্লাহ আমানকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত। সেই সঙ্গে একই মামলায় তার স্ত্রী সাবেরাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

জৈন্তাবার্তা / সুলতানা


শীর্ষ সংবাদ:

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী
রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির
ধর্ম বিশ্বাস আলাদা হলেও মানবকল্যাণই মূল লক্ষ্য- এম এ মালিক
কারো করুণায় নয়, নিজেদের শক্তিতেই গড়ব মর্যাদাবান বাংলাদেশ- আরিফুল হক চৌধুরী
ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির
হবিগঞ্জ-৪ আসন: তারেক রহমানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা
জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার
জৈন্তাপুরে চো*রাকারবারিদের সঙ্গে বি*জিবির সং*ঘর্ষ, আ*হত ৪
মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা দেশের মানুষের কাছে স্পষ্ট
জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা