জৈন্তাপুরে বিপুল পরিমাণ মা*দকসহ আ*টক ৩
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ AM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ মা*দকসহ আ*টক ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০২:২৫:৫৩ AM

জৈন্তাপুরে বিপুল পরিমাণ মা*দকসহ আ*টক ৩


সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫৫১ বোতল নেশাজাতীয় 'এলকোডাইল' সিরাপ ও ১৯২ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

বুধবার (২৮ মে) র‍্যাব-৯ এর এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে জৈন্তাপুর থানাধীন বিরাইমারা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের পুত্র রহমত মিয়া (২৮)।

অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -৯ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় জৈন্তাপুর থানাধীন আসামপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫১ বোতল নেশাজাতীয় 'এলকোডাইল' সিরাপসহ ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আসামপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মো. আনোয়ার হোসেন (২৩) এবং আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকার মো. বিল্লাল মিয়ার পুত্র মো. আব্দুল কাদির (২১)। 

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ (অতিরিক্ত পুলিশ সুপার) বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান