৫ আগস্ট ছাত্র-জনতার গণ অ ভ্যু ত্থা ন দিবসের সরকারি ছুটি আসছে
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:১১ AM

৫ আগস্ট ছাত্র-জনতার গণ অ ভ্যু ত্থা ন দিবসের সরকারি ছুটি আসছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৩:৪৬:৫০ PM

৫ আগস্ট ছাত্র-জনতার গণ অ ভ্যু ত্থা  ন দিবসের সরকারি ছুটি আসছে

ছবি : সংগৃহীত


আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা আসছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠক শেষে  সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সাংবাদিকদের জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে। এটা এই বছর থেকে প্রতিবছর পালিত হবে।

ফারুকী আরও জানান, আজকের বৈঠক জুলাই নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কি কি কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ৫ আগস্টকে টার্গেট করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ে ১৪ তারিখ থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত । তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করা।

জুলাইয়ে কি কি কর্মসূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণা করা হবে বলেও জানান ফারুকী।

জৈন্তাবার্তা / মনোয়ার


শীর্ষ সংবাদ:

তারেক রহমানের সফরের পর ভোটের মাঠে নতুন উদ্যম: এমরান আহমদ চৌধুরী
রাইডার্সদের সঙ্গে মতবিনিময় ও সরস্বতী পূজা পরিদর্শনে খন্দকার মুক্তাদির
ধর্ম বিশ্বাস আলাদা হলেও মানবকল্যাণই মূল লক্ষ্য- এম এ মালিক
কারো করুণায় নয়, নিজেদের শক্তিতেই গড়ব মর্যাদাবান বাংলাদেশ- আরিফুল হক চৌধুরী
ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা হবে: খন্দকার মুক্তাদির
হবিগঞ্জ-৪ আসন: তারেক রহমানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা
জৈন্তাপুরে পরিত্যক্ত এ*য়ারগান উ*দ্ধার
জৈন্তাপুরে চো*রাকারবারিদের সঙ্গে বি*জিবির সং*ঘর্ষ, আ*হত ৪
মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা দেশের মানুষের কাছে স্পষ্ট
জৈন্তাপুরে মোবাইল কোর্টে তিন মামলায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা