শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আ গু ন, হবিগঞ্জের ৬ উপজেলা বিদ্যুৎ বি চ্ছি ন্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ AM

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আ গু ন, হবিগঞ্জের ৬ উপজেলা বিদ্যুৎ বি চ্ছি ন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৫ ১০:৩৬:৫৬ PM

শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আ গু ন, হবিগঞ্জের ৬ উপজেলা বিদ্যুৎ বি চ্ছি ন্ন

ফাইল ছবি


হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। এতে জেলার ৬টি উপজেলা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে। এছাড়া আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আরও ৩টি উপজেলা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ শাহজীবাজার পিটা‌রে যা‌ন্ত্রিক ত্রু‌টির পর এ আগুনের সূত্রপাত ঘটে।

সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া উপজেলাগুলো হলো—হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, মাধপপুর, লাক্ষাই। আর আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলাগুলো হলো—বানিয়াচুং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ। পল্লীবিদ্যুৎ এর হবিগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, টানা বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎকেন্দ্রে আগুনের ঘটনা ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে ‌পিটা‌রের ২টি ট্রান্সফরমার পুড়ে গিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবপুর ও শায়েস্তাগঞ্জ স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনার পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

শাহজীবাজারের সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার ব‌লেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। মেরামত শে‌ষে বিদ‌্যুৎ সরবরাহ স্বাভা‌বিক হ‌বে।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী