গাছ ফেলে রাস্তা অ ব রো ধ, এরপর ডা কা তি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২৪ AM

গাছ ফেলে রাস্তা অ ব রো ধ, এরপর ডা কা তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৮/২০২৫ ০৬:৫৫:৫৪ PM

গাছ ফেলে রাস্তা অ ব রো ধ, এরপর ডা কা তি

সংগৃহিত


হবিগঞ্জে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে মাধবপুর থানার সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের গাছ ফেলে গতিরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এসময় আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে আরোহীরা ভয়ে চিৎকার শুরু করে।

খবর পেয়ে চুনারুঘাট, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।পরিস্থিতি বেগতিক দেখে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনাস্থলের পাশেই তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি রয়েছে। তাদের টহল নিয়ে  জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা গাছ ফেলে দুটি ট্রাক আটকানোর ঘটনা স্বীকার করে বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরো জানান, ডাকাতের কবলে পড়া ট্রাক চালকদের থানায় মামলা করতে অনুরোধ করেছেন। শনিবার (২ আগস্ট) বেলা দেড়টা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী