মাধবপুরে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভা অনুষ্টিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ AM

মাধবপুরে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভা অনুষ্টিত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ০৫:৫৯:০৮ PM

মাধবপুরে মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভা অনুষ্টিত

ছবি:নিজস্ব


মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সভা আজ শনিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় অনুষ্টিত হয়েছে।

জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।সমিতির সাধারণ সম্পাদক ও আন্দিউড়া উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফখরুজ্জামানের সঞ্চালনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, জগদীশপুর যোগেশচন্দ্র হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ ভুইয়া,প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় শংকর দত্ত,অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন লস্কর, ডাঃ জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, সমিতির আয় ব্যয়ের হিসাব উপস্থাপন,গঠনতন্ত্র সংশোধন বিষয়ক আলোচনা, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য করণীয় নির্ধারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী