সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মা ন ব ব ন্ধ ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪০ AM

সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মা ন ব ব ন্ধ ন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০৪:৩৯:৩৩ PM

সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মা ন ব ব ন্ধ ন

ছবি:নিজস্ব


গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর  প্রেসক্লাব।

রোববার  (১০আগস্ট) সকাল সাড়ে ১১টায়  মাধবপুর প্রেসক্লাবের  সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে বক্তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন—সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মাধবপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে  বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ও এসএ টিভির আবুল খায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি  ইত্তেফাকের মাধবপুর প্রতিনিধি শংকর পাল সুমন,সাবেক সভাপতি আমার দেশের মাধবপুর প্রতিনিধি আলা উদ্দিন আল রনি,মাই টিভির রাজিব দেব রায় রাজু,প্রেসক্লাব যুগ্ম সম্পাদক দিনকালের মাধবপুর প্রতিনিধি আলমগীর কবির বাংলা টিভির হামিদুর রহমান প্রমূখ। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী