মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক -১
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ AM

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক -১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৮/২০২৫ ০৬:৩৬:৫৬ PM

মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক -১

ছবি:নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় মালামালসহ এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ৮ টায় 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপি'র একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে প্রবাল বনিক(৪৪) নামে এক ব্যাক্তিকে আটক করেন। সে হবিগঞ্জ পৌরসভার বগলাবাজার এলাকার মৃত হরিদাস বনিক এর পুত্র। এসময় তার নিকট থেকে ভারতীয় ২৪০০ রুপি, ১ টি কষ্টিপাথর,বিভিন্ন কালার আংটির পাথর-১৪৫ পিস এবং ওয়েট মেশিন ছোট-০১ টি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সিজার মূল্য--৫,৬৬,০৬০/- টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের ইদু মিয়ার পুত্র মো: মোক্তার মিয়া (৩৫) পালিয়ে যায়।  সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী