হবিগঞ্জে বৃদ্ধকে কু*পিয়ে হ*ত্যা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ AM

হবিগঞ্জে বৃদ্ধকে কু*পিয়ে হ*ত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৩:০১:০৬ PM

হবিগঞ্জে বৃদ্ধকে কু*পিয়ে হ*ত্যা

প্রতীকী ছবি


হবিগঞ্জের চুনরারুঘাট উপজেলার মহদিরকোনা গ্রামে ছেরাগ আলী (৫৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে। নিহত ছেরাগ আলী মহদিরকোনা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। 

পুলিশ জানায়, ছেরাগ আলীর সঙ্গে তার বোন নুরুন্নাহারের দীর্ঘদিন যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ছেরাগ আলী জমিতে কাজ করতে যান। এ সময় তার বোনের স্বামী আবুল কাশেম ও কাশেমের ছেলে তৈয়ব আলীসহ বেশ কয়েকজন ছেরাগ আলীকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি নূরে আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী