মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ AM

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ১২:৪৫:৪২ PM

মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা


হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে মাধবপুর বাজার ও বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুল ইসলাম। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আল রনি, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ।

অনুষ্ঠানে মৎস্য চাষে অভূতপূর্ব সাফল্যের জন্য মোত্তাকিন চৌধুরী, আহম্মদ আলী ও পরিমল দাসকে সম্মাননা প্রদান করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী