মাধবপুরে বি*দ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৯ AM

মাধবপুরে বি*দ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০২:৩১:৪৩ PM

মাধবপুরে বি*দ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু

প্রতীকী ছবি


টমটমের ব্যাটারি চার্জ দিতে গিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক টমটমচালক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটেছে। নিহত টমটমচালকের নাম হারুনুর রশিদ তুষার (২২)। তিনি আফজলপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে নিজের টমটমের ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুষারের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী