নিয়মনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে শিক্ষার্থী ভর্তি প্রধান শিক্ষকের
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ AM

নিয়মনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে শিক্ষার্থী ভর্তি প্রধান শিক্ষকের

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৬:৪৬:১০ PM

নিয়মনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে শিক্ষার্থী ভর্তি প্রধান শিক্ষকের

ছবি:নিজস্ব


হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের  এক্তিয়ারপুর (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের মে মাসে পঞ্চম শ্রেণীতে ছাত্র ভর্তির তথ্য পাওয়া গেছে।শিক্ষা অফিসার জানিয়েছেন, 

'আমার পুর্বানুমতি ছাড়া শিক্ষার্থী ভর্তির কোনো সুযোগই নেই।বিষয়টি সিরিয়াসলি দেখবো আমি।'

সরজমিনে গিয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন'কে না পাওয়া গেলেও সহকারী শিক্ষকের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে গিয়ে মে মাসে ছাত্র ভর্তি আলামত পাওয়া গেছে।সূত্র জানিয়েছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কেউ অংশ নিতে পারবে না সরকার এমন সিদ্ধান্ত নেওয়ায় কিন্ডারগার্টেন বা ওই জাতীয় প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না জানার পর ওই শিক্ষার্থীদের অভিভাবকেরা প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনকে ম্যানেজ করে ভর্তি করিয়ে নেয় যাতে তারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে।

হাজিরা রেজিস্ট্রার বলছে মে মাসে ছাত্র ভর্তি করা হয়েছে। হাজিরা খাতার ক্রমিক অনুসারে ১৮, ২২ ও ২৭ নং রোলের ছাত্র ছাত্রীকে চলতি বছরের মে মাসে ভর্তি করা হয়েছে। তাছাড়া জানুয়ারি থেকে মে  মাস পর্যন্ত তিনজন ছাত্রের নাম, অন্য ছাত্রর নাম মুছে নতুন ভাবে বসানো হয়েছে তা একদম স্পষ্ট। 

এ বিষয়ে প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি মে মাসে ছাত্র ভর্তি বিষয়টি অস্বীকার করেন।তবে পরক্ষণেই  এ বিষয়ে নিউজ না করতে অনুরোধ করতে থাকেন।

কিন্তু ছাত্র ভর্তি বিষয় কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম  বলেন, কোন ছাত্র যদি পঞ্চম শ্রেণীতে ভর্তি করতে হয় অবশ্যই উপজেলা শিক্ষা অফিসারের অনুমতি পত্র নিতে হবে। আমার জানামতে ঐ স্কুলের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন কোন ছাত্র ভর্তি করার জন্য আমার কাছে অনুমতি পত্রের জন্য আসেনি। তারপরও কিভাবে ছাত্র ভর্তি করেছেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।সিরিয়াসলি বিষয়টি দেখবো আমি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী