নবীগঞ্জে বি*স্ফোরণ : ১১ যান ভ*স্মীভূত, আ*হত ৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ AM

নবীগঞ্জে বি*স্ফোরণ : ১১ যান ভ*স্মীভূত, আ*হত ৬

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০১:২২:৩৪ PM

নবীগঞ্জে বি*স্ফোরণ : ১১ যান ভ*স্মীভূত, আ*হত ৬


ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি গ্যাস স্টেশনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি সিএনজি অটোরিকশা ও একটি বাসসহ স্টেশনটি পুড়ে গেছে। এ সময় ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গ্যাস স্টেশনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজারের দায়িত্বে থাকা শোয়েব আহমদ।

জানা যায়, আজ ভোর ৫টায় একটি বাস আউশকান্দি গ্যাস স্টেশনে আসে। বাসটি সকাল ৬টায় গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়। এতে ওই স্টেশনে দূর-দূরান্ত থেকে গ্যাস নিতে আসা গাড়ির লোকজন ও স্থানীয়রা নিরাপত্তার জন্য দিগ্বিদিক ছুটতে শুরু করেন। এ সময় বিভিন্ন গাড়ির চালকরা দৌড়ে রক্ষা পেলেও সিএনজি স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) গুরুতর আহত হন এবং চারজন সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, আমরা তিনতলায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শুনি 'আগুন আগুন' বলে মানুষ চিৎকার দিচ্ছে। উঠে দেখি চারদিকে আগুন। আমরা তিনজন তিনতলা থেকে ধানি জমির কাদার মধ্যে লাফ দিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই।

তিনি আরো বলেন, বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। আমাদের ছয়জন আহত হয়েছে। অন্তত ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণ করি। আগুনে ১০টি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো পাম্প পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী