আসন্ন ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন হবিগঞ্জের মাধবপুরের তোফাজ্জল হক আকাশ। ছাত্র অধিকার সমর্থিত ডাকসু ফর চেইঞ্জ প্যানেল থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন জুলাই বিপ্লবের সম্মুখসারির এই যোদ্ধা।
এই প্রথমবারের মতো দেশের কোনো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে মাধবপুরের কেউ প্রার্থী হলেন, যা স্থানীয় তরুণদের মাঝে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।
মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে তোফাজ্জল হক আকাশ এইচএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগে ভর্তি হন। পড়াশোনা করছেন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে।
তোফাজ্জল হক আকাশ মাধবপুরের শিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় জালালাবাদ ইনফিনিটি একাডেমিক অ্যান্ড এডমিশন কেয়ার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখান থেকে মাধবপুরের অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




