হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সং*ঘর্ষ, নি*হত ১
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ PM

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সং*ঘর্ষ, নি*হত ১

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৫ ০২:৪১:২৩ PM

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সং*ঘর্ষ, নি*হত ১

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

জানা গেছে, সোমবার রাতে দুই সিএনজি অটোরিকশাচালকের মধ্যে বাকবিতণ্ডার জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। এর জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চারটি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জের হাসপাতালে ও সিলেটে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান সংঘর্ষে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার