প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন গোয়াইনঘাটের আব্দুর রউফ কাজল
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ AM

৪৫-তম বিসিএস

প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন গোয়াইনঘাটের আব্দুর রউফ কাজল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ১১:৫৬:৩০ PM

প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন গোয়াইনঘাটের  আব্দুর রউফ কাজল

ছবি:সংগৃহীত


সদ্য প্রকাশিত ৪৫-তম বিসিএস এর ফলাফলে প্রথম বারেই চূড়ান্ত ভাবে প্রশাসন ক্যাডার পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন গোয়াইনঘাটের  আব্দুর রউফ কাজল।

তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের (৯নং ওয়ার্ড) জাঙ্গাইল (শেখপুর) গ্রামের পিতা মো. রইছ উদ্দিন ও মাতা মোছা. হাসনা বেগমের সন্তান।

জানা যায়, আব্দুর রউফ কাজল বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, সোনার বাংলা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।

তাঁর এই গৌরব উজ্জ্বল সাফল্যে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার নাগরিক বৃন্দ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে উত্তর-উত্তর সাফল্য কামনা করেছেন। 

এ বিষয়ে আব্দুর রউফ কাজলের কাছে জানতে চাইলে তিনি বলেন ‘আমি ভোগে নই ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে চাই। আমার এই অর্জনটুকু আমার মা-বাবা ও আমার সকল সম্মানিত শিক্ষকগনের প্রতি উৎসর্গ করতে চাই।
পাশাপাশি তিনি আয়ত্বীয় স্বজন ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করে চূড়ান্ত সাফল্যের জন্য সবার নিকট দোয়া ও সহযোগিতা চান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না