ছবি:সংগৃহীত
ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইউনিয়ন, পৌর ও ক্যাম্পাসের নির্ধারিত দায়িত্বশীল নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর ২০২৫ ইংরেজি রবিবার বাদ মাগরিব গোলাপগঞ্জ পৌর শহরের একটি অভিজাত পার্টি সেন্টারে শাখার সভাপতি হাফিজ আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ এর পরিচালনায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়।
উক্ত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট ০৬ সংসদীয় আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মাওলানা সাইফুল ইসলাম তারেক, যুব নেতা মাওলানা খালেদ আহমদ, শ্রমিক নেতা জাকির হুসাইন সহ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




