এ মুহূর্তে রাজনৈতিক বিভা*জন নয়; প্রয়োজন সমমর্মিতা, ঐক্য ও প্রার্থনা- হুমায়ুন কবির
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ AM

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান

এ মুহূর্তে রাজনৈতিক বিভা*জন নয়; প্রয়োজন সমমর্মিতা, ঐক্য ও প্রার্থনা- হুমায়ুন কবির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ১০:১৭:৪৬ PM

এ মুহূর্তে রাজনৈতিক বিভা*জন নয়; প্রয়োজন সমমর্মিতা, ঐক্য ও প্রার্থনা- হুমায়ুন কবির

ছবি:সংগৃহীত


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিলেটসহ সারাদেশের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

মঙ্গলবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন- ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিবেদিত ছিলেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, গোটা জাতির প্রত্যাশা।’

ঐক্য ও মানবিকতার আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন-‘এ মুহূর্তে রাজনৈতিক বিভাজন নয়; প্রয়োজন সমমর্মিতা, ঐক্য ও প্রার্থনা। আমরা বিশ্বাস করি, দেশবাসীর দোয়া ও ভালোবাসা আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে তুলবে।’

তিনি দেশবাসীর উদ্দেশে বিনীত আবেদন জানিয়ে বলেন- ‘আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করুন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা, সুদীর্ঘ জীবন ও শক্তি দান করেন।’

বিবৃতিতে হুমায়ুন কবির আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, দেশের গণতান্ত্রিক ধারা রক্ষা ও পুনরুদ্ধারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর বর্তমান শারীরিক সংকটের সময়ে সারাদেশের মানুষের সহমর্মিতা, ভালোবাসা ও দোয়া-ই হতে পারে তাঁর সবচেয়ে বড় শক্তি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না