জৈন্তাপুরে যুবকের 'আত্মহ*ত্যা'
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ AM

জৈন্তাপুরে যুবকের 'আত্মহ*ত্যা'

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৩:০৭:০৪ PM

জৈন্তাপুরে যুবকের 'আত্মহ*ত্যা'


সিলেটের জৈন্তাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার নাম শফিক উদ্দিন (৩০)। তিনি জৈন্তাপুর থানার ৩নং চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের আফতাব উদ্দিন ওরফে কালা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টা থেকে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে বাড়ির পাশের জমিরের টিলায় আছলি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শফিক। 

স্থানীয়দের বরাত দিয়ে জৈন্তাপুর থানার পুলিশ আরও জানায়, শফিক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

স্থানীয়ভাবে খবর পেয়ে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি জানান, প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। পরবর্তী যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান