গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ AM

গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১২/২০২৫ ০২:০৪:৫৭ PM

গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন


ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। এতে আবু সালেহ উসমান সভাপতি, নাসিম আহমদ সাধারণ সম্পাদক ও হাফিয খুবাইব বিন জামিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির খসড়া প্যানেল ঘোষণা করেন সিলেট দক্ষিণ জেলা শাখার সভাপতি কাওসার আহমদ। কমিটিকে আগামী এক মাসের মধ্যে অভিষেক সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।

শুক্রবার বাদ আসর থেকে রাত ৯টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলা শহর সংলগ্ন একটি রেস্তোরাঁয় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক কর্মীদের উপস্থিতিতে বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত কাউন্সিল অধিবেশন, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত নেতাকর্মীদের বক্তব্য ও বাদ এশা থেকে রাত ৯টা পর্যন্ত প্যানেল ঘোষণা অধিবেশন অনুষ্ঠিত হয়।

শাখার সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দিন, প্রচার সম্পাদক হাফিয মাওলানা রশিদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিয মাওলানা আবুল কাসিম, উপজেলা যুব জমিয়তের সভাপতি হাফিয মনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, অর্থ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, সাবেক ছাত্রনেতা মাওলানা সাইফুল ইসলাম তারেক, মাওলানা মাহমুদুল হক, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা নোমান মাহফুজ ও সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।

প্রধান বক্তা ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ জেলা শাখার সভাপতি কাওসার আহমদ ও বিশেষ বক্তা ছিলেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান