গোয়াইনঘাটে বি*ষ প্রয়োগে টমেটো বাগান ধ্বং*স
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:২২ AM

গোয়াইনঘাটে বি*ষ প্রয়োগে টমেটো বাগান ধ্বং*স

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০১/২০২৬ ০৩:০১:৫৮ PM

গোয়াইনঘাটে বি*ষ প্রয়োগে টমেটো বাগান ধ্বং*স


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সবজি বাগানে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছে এক কৃষক পরিবার।

উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকার কৃষক তৈয়বুর রহমানের টমেটো ও কাঁচা মরিচের ক্ষেতে বিষ প্রয়োগের ফলে সম্পূর্ণ সবজি বাগান নষ্ট হয়ে গেছে। এতে তার অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, ক্ষেতজুড়ে সারি সারি টমেটো গাছের পাতা ঝলসে লালচে হয়ে গেছে। জমির পাশে মাথায় হাত দিয়ে অসহায়ের মতো বসে আছেন কৃষক তৈয়বুর রহমান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

ভুক্তভোগী কৃষক জানান, তার জমিতে টমেটো ও কাঁচা মরিচের ফসল প্রায় উঠতি পর্যায়ে ছিল। কয়েকদিনের মধ্যেই অন্তত এক লাখ টাকার টমেটো বিক্রির আশা ছিল। অথচ এখন সব শেষ। এই ক্ষেত করতে ইতোমধ্যে ৪০ থেকে ৫০ হাজার টাকার বেশি খরচ হয়েছে, যার বেশির ভাগই স্থানীয়ভাবে ধার করা টাকা। এখন তিনি চরম অনিশ্চয়তায় ভুগছেন। কিভাবে ঋণ পরিশোধ করবেন এবং সংসার চালাবেন তা ভেবে তিনি দিশেহারা।

তিনি বলেন, কারো সঙ্গে আমার শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলত। কিন্তু আমার ক্ষেতের ওপর কেন এমন নির্মম আঘাত করল?

কৃষক তৈয়বুর রহমান ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে পরিকল্পিতভাবে ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কৃষক তৈয়বুর রহমান টেকনাগুল এলাকার রুপ মিয়ার ছেলে সাধু মিয়া (৪৫) ও ইসমাইল আলীর ছেলে বিলাল আহমদ (৩৫) এবং মিলন মিয়ার স্ত্রী মইরম বেগমকে (২৮) বিবাদী করে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা খছরুল ইসলাম বলেন, বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ। ফসল একজন কৃষকের সন্তানের মতো। এমন ঘটনায় কৃষকরা মানসিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হন।

সাবেক ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ব্যক্তির সাথে শত্রুতা থাকতে পারে, তবে ফসলের সাথে এমন আচরণ নিন্দনীয়। এমন চলতে থাকলে কৃষকরা কৃষিতে আগ্রহ হারাবেন। দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি সহায়তার দাবি জানাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিট কর্মকর্তা ফারুক বলেন, আমি বর্তমানে সিলেটে রয়েছি। থানায় গিয়ে বিষয়টি দেখব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী দুঃখ প্রকাশ করে বলেন, কৃষকের ফসল নষ্ট করা ঘৃণিত ও নিন্দনীয় কাজ। আমি থানার ওসিকে বলবো অভিযোগটি গুরুত্ব সহকারে দেখে দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান