ওসমানীনগরে সংঘ*র্ষ থামাতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহ*ত
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ AM

ওসমানীনগরে সংঘ*র্ষ থামাতে গিয়ে সাবেক ইউপি সদস্য নিহ*ত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০১/০১/২০২৬ ০৭:৪৩:০৪ PM

ওসমানীনগরে সংঘ*র্ষ থামাতে গিয়ে  সাবেক ইউপি সদস্য নিহ*ত

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে দ’ুপক্ষের সংঘষ থামাতে গিয়ে আতিক মিয়া (৪২) নামের সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজ নগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে  ১২কে আটক করে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামের  আকলিছ মিয়া ও আব্দুল ওহাব পাছুর মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত বুধবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে যাওয়ার পর স্থানীয়দের উদ্যোগে বিষয়টি আপোষ মিমাংশা করার জন্য সমবেত হয় ওই রাতে উভয় পক্ষকে নিয়ে বসে আপোষ মিমাংশার সিদ্ধান্ত হয়।

ওই শালিস বৈঠক থেকে ফেরার পথে শালিস ব্যক্তিত্ব সাবেক ইউপি সদস্য আতিক মিয়ার উপর অতর্কিত হামলা চালায় আব্দুল ওয়াহাবের পক্ষের লোকজন।  ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি মাথায় এবং বুকে জখম করলে গুরুতর অবস্তায় তাকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

 নিহত আতিক মিয়ার পিতা মাহমদ আলী বলেন, দুই পক্ষের লোকের সমস্যা সমাধান করার উদ্যোগ নেয়ায়  আব্দুল ওয়াহাব ওরফে পাছু ও তার ছেলে এবং আত্তর আলী, মঞ্জু মিয়া, মিজান মিয়া, মুকিদগংরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পুলিশি অভিযান অব্যাহত আছে।




জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান