গোয়াইনঘাটে কচুয়ারপার আহলে বাইত সুন্নিয়াহ মাদ্রাসার শুভ উদ্বোধন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ AM

গোয়াইনঘাটে কচুয়ারপার আহলে বাইত সুন্নিয়াহ মাদ্রাসার শুভ উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৮:৩৮:৩৪ PM

গোয়াইনঘাটে কচুয়ারপার আহলে বাইত সুন্নিয়াহ মাদ্রাসার শুভ উদ্বোধন

ছবি:সংগৃহীত


গোয়াইনঘাটে কচুয়ারপার আহলে বাইত সুন্নিয়াহ মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
 শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ ইং মাদ্রাসা বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা ছাইফুর রহমানের সভাপতিত্বে ও বাস্তবায়ন কমিটির সেক্রেটারি মহিউদ্দিন মহির সঞ্চালনায় আলোচনা সভা ও মোনাজাতের মাধ্যমে সাইনবোর্ড স্থাপন করে কচুয়ারপার আহলে বাইত সুন্নিয়াহ মাদরাসার শুভ উদ্বোধন করা হয়।

 উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,৭নং নন্দিরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কচুয়ারপার উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস.কামরুল হাসান আমিরুল। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল লতিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম.এ মতিন।
উপস্থিত ছিলেন কচুয়ারপার গ্রামের মুরব্বিয়ান, যুবক, কচুয়ারপার বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা খাইরুল আমিন ও মোয়াজ্জিন মোনাইম আহমদ এবং কচুয়ারপার আহলে বাইত সুন্নিয়াহ মাদরাসার বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভি*যানে দুটি পয়েন্ট-২২ রাই*ফেল উ*দ্ধার
সিলেট-৪ আসনে ধানের শীষ বিজয়ে ঐক্যের ডাক
জমিয়তকে সঙ্গে নিয়ে ধর্মপ্র*তারকদের হাত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি : এমরান আহমদ চৌধুরী
শিশুর মেধা বিকাশে মেধাবৃত্তির গুরুত্ব অপরিসীম : খন্দকার মুক্তাদির
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুজ্জামান কামরুল
তারেক রহমানের সিলেট আগমন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি জোরদার, এসএমপির নিরাপত্তা বৈঠক
তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
সিলেটে সড়কে প্রা*ণ গেল দুই তরুণের
রোববার বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন এমরান