প্রতীকী ছবি
ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইনের উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাইকমিশন, পুলিশ কমিশনারের কার্যালয় ও আশাপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।
মেরামত কাজ শেষ হওয়ার পর তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
জৈন্তা বার্তা/আরআর




