পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লিগে জিমখানা বনাম বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের ম্যাচে রাজু ম্যান অব দ্য ম্যাচ
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ AM

পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লিগে জিমখানা বনাম বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের ম্যাচে রাজু ম্যান অব দ্য ম্যাচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ১১:৩৯:২০ PM

পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লিগে জিমখানা বনাম বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের ম্যাচে রাজু ম্যান অব দ্য ম্যাচ

সংগৃহিত

পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লিগে জিমখানা ক্লাব ও বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। পুরো ম্যাচজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে জিমখানা ক্লাবের খেলোয়াড়রা। বিশেষ করে অলরাউন্ড নৈপুণ্যে দলকে জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জিমখানা ক্লাবের রাজু ম্যাচসেরার সম্মান অর্জন করেন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজুর হাতে ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন। এ সময় উপস্থিত ছিলেন দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রিকেটপ্রেমী দর্শকরা। এমন একটি প্রতিযোগিতামূলক ম্যাচে রাজুর পারফরম্যান্স প্রশংসিত হয় সবার কাছে এবং পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লিগের মান ও উত্তেজনাকে আরও একধাপ এগিয়ে নেয়।

জৈন্তাবার্তা/সুলতানা