ছবি:সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেটের সদর উপজেলার সোনাতলা ইউনিট ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল এ কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন- যুবদল নেতা, সুজাত তালুকদার, সামাদ চৌধুরী, ছাত্রদল নেতা জাবেদ ইকবাল, মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় যুগ্ম সাধারণ সম্পাদক নোমানুল হক সানি, যুবদল নেতা আব্দুল আহাদ, দিলোয়ার, এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সদস্য সাজ্জাদ আহমদ, হুমায়ুন রশিদ তানভীর যুগ্ম-সাধারণ সম্পাদক মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাহ খুরুম ছাত্রদল এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান ছাত্রদল নেতা ইমন, সাকিল, ইমন সেচ্ছাসেবকদল নেতা মালেক আহমদ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




