তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ AM

তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০৭:২০:৫৬ PM

তারেক রহমানের নেতৃত্বে গ্রাম-শহর উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হবে : আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির যুগে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে যুগোপযোগী পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি বলেন, শুধু শহর নয়-গ্রামকেও আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হবে।

রোববার (১৮ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ও ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিলপূর্ব প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, গোয়াইনঘাট একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন জনপদ। এ এলাকার জরাজীর্ণ সড়কব্যবস্থা, পর্যাপ্ত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়। তিনি বলেন, ইনশাআল্লাহ গোয়াইনঘাটবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং অবকাঠামোগত উন্নয়নে আজীবন কাজ করে যাবো।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি উসমান গণী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম সপন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, দপ্তর সম্পাদক খায়রুল আমীন, উপজেলা বিএনপির তাঁতীবিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম. এ. হক, জমিয়ত নেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান ও শামীম আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ পাপলু ও রশীদ আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ