সিলেটে বিএনপি-জমিয়তের যৌথ মতবিনিময় সভায় জোট প্রার্থীদের বিজয় নিশ্চিতের অঙ্গীকার
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ AM

সিলেটে বিএনপি-জমিয়তের যৌথ মতবিনিময় সভায় জোট প্রার্থীদের বিজয় নিশ্চিতের অঙ্গীকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ১১:৪৬:৪৩ PM

সিলেটে বিএনপি-জমিয়তের যৌথ মতবিনিময় সভায় জোট প্রার্থীদের বিজয় নিশ্চিতের অঙ্গীকার

ছবি:সংগৃহীত


সিলেটের সবকটি সংসদীয় আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করে দেশনায়ক তারেক রহমানকে উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ। একই সঙ্গে সিলেটকে আবারও বিএনপি ও জমিয়তের শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নেতৃবৃন্দ বলেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। আগামীর বাংলাদেশ হবে বিএনপি ও জমিয়ত তথা দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষের বাংলাদেশ।

রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় নগরীর বন্দরবাজারস্থ হোটেল মেট্রোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি মুজিবুর রহমান। সিলেট নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনের বিএনপি-জোট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম উত্তর জেলা সভাপতি আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাসুক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও অ্যাডভোকেট এম এ তাহের।

সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সাবেক সভাপতি ও ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম সাইফুর রহমান, দক্ষিণ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আছরারুল হক, মহানগর জমিয়তের সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা মুক্তার আহমদ, উত্তর জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আহমদ সগিরসহ বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক ঐক্যের মাধ্যমে সিলেটের সব আসনে জোট প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ