সংগৃহিত
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২ নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী গহড়া গ্রামবাসীর উদ্যোগে সম্প্রীতি ও সহমর্মীতা বৃদ্ধির লক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ মার্চ গহড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব আলোচনায় গহড়া গ্রামের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম বলেন,গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সম্প্রীতির ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব আয়োজনে সমাজের সকল পেশার মানুষ একসাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক দায়িত্ববোধ জোরদার করে। এছাড়া সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করে, যেখানে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই শামিল হয়। পরিশেষে গ্রামের মানুষের শান্তি ও মোর্দেগানের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
জৈন্তাবার্তা/সুলতানা




