সিলেট রিজেন্সি লি. হোটেল এন্ড রেস্টুরেন্টের কার্যক্রম শুরু
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৭ PM

ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে সফট ওপেনিং

সিলেট রিজেন্সি লি. হোটেল এন্ড রেস্টুরেন্টের কার্যক্রম শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০১:৩০:২৯ AM

সিলেট রিজেন্সি লি. হোটেল এন্ড রেস্টুরেন্টের কার্যক্রম শুরু

সংগৃহিত


 ইফতার ও  দোয়া মাহফিলের মাধ্যমে   শাহজালাল মাঝার রোড, আম্বরখানা পয়েন্ট সিলেটে আনুষ্ঠানিক  কার্যক্রম শুরু করল থ্রি স্টার মান সম্পন্ন  সিলেট রিজেন্সি লি.হোটেল এন্ড রেস্টুরেন্টে। হোটেলের সফট ওপেনিং উপলক্ষে ৮ মার্চ ২০২৬ ইং  রবিবার ইফতার ও দোয় মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিলেট রিজেন্সি লি. ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের পরিচালক  মোঃকাওসার জাহান কয়সর, বিশষ্ট ব্যবসায়ী ও সিলেট রিজেন্সি লি.  পরিচালক মোঃ আব্দুর রকিব, সাবেক ব্যাংকার ও সিলেট রিজেন্সি লি. পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, তরুন উদ্যোগতা ও সিলেট রিজেন্সি লি. পরিচালক (আইটি) মোঃজাহিদ হাসান, সিলেট রিজেন্সি লি. পরিচালক (লজিস্টিক)মোঃসাইফুল  আলম,আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ,সিলেট জেলা সি এন্ড এফ এজেন্ট গ্রুপের সভাপতি জনাব মোঃবশিরুল হক, ফ্রিডম মেডিকেলের চেয়ারম্যান জনাব ডাঃ  মোঃ রহিস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব খালেদ আহমদ, আবুল বাসার শাকু, রাজু আহমদ,সাইফ আহমদ শেয়ার হোল্ডার মোঃহোসেন বাবর, হাফিজুর রহমান, হাফিজ আলী, পাথর ব্যবসায়ী মোঃকামরুজ্জামান, বুলবুল আহমদ। ইফতার  ও দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।  এছাড়াও উপস্থিত ছিলেন রিয়াজুর জান্নাত মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী বৃন্দ। 

বক্তারা এ সময় বলেন সিলেট  একটি  আধ্যতিক ও পর্যটন নগরী হিসাবে দেশে বিদেশে ব্যাপক পরিচিত। দেশী ও বিদেশী উদ্যোগতাদের মাধ্যমে প্রতিষ্ঠিত সিলেট রিজেন্সি লি. আধুনিক সেবা, মান সম্পন্ন খাবার ও অতিথি পরায়ণের মাধ্যমে সিলেটে পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই নব প্রতিষ্ঠিত হোটেলের শুভ কামনা জানান।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল সভাপতিত্ব করেন সিলেট রিজেন্সি লি. চেয়ারম্যান ও সিলেট জেলা সি এন্ড এফ এজেন্ট গ্রুপ সাধারণ সম্পাদক তরুন উদ্যোগতা জনাব মোঃ শামসুল আলম, পরিচালক করেন প্রতিষ্ঠানের ইনচার্জ অফ এইচআর এন্ড এডমিন জনাব মুসতাক আহমদ মজুমদার, দোয়া পরিচালনা করেন আম্বরখানা পয়েন্ট মসজিদের পেশ ইমাম জনাব হাফিজ মুফতি সালেহ আহমদ।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: