গোয়াইনঘাটে নদী ভাঙ্গনের ঝুঁকিতে দ্বারীকান্দি মন্দির ও বসতবাড়ি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM

গোয়াইনঘাটে নদী ভাঙ্গনের ঝুঁকিতে দ্বারীকান্দি মন্দির ও বসতবাড়ি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৩:১২:১৬ PM

গোয়াইনঘাটে নদী ভাঙ্গনের ঝুঁকিতে দ্বারীকান্দি মন্দির ও বসতবাড়ি

ছবিঃ নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কচুয়ারপার গ্রামের দ্বারীকান্দি সনাতন ধর্মালম্বিদের পূজা অর্চনার একমাত্র মন্দিরটি নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন এই পাড়ায় বসবাসকারী ৪০ থেকে ৫০ টি সনাতন ধর্মালম্বি পরিবারের লোকজন। শুধু মন্দির নয়,নদীর পাড়ে বসবাসকারীরা তাদের বসতভিটা নিয়েও হতাশায় ভুগছেন। প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির ধাক্কায় মন্দির ও বসতভিটাগুলো ক্রমশ নদী ভাঙ্গনের কবলে পড়ছে।দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এই বছর বর্ষা মৌসুমে মন্দিরটি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট ৪ আসনের এমপি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে নদী ভাঙ্গন রোধে বসত ভিটা ও মন্দির রক্ষার আকুতি জানিয়েছেন সনাতন ধর্মালম্বীরা।তাদের দাবি যদি ব্লক দিয়ে নদীর পাড় গড়ে দেওয়া হয় তবেই নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে তারা।

তারা অভিযোগের সুরে বলেন,গ্রামের কিছু প্রভাবশালীরা দিনে ও রাতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মন্দিরও বাড়িঘর দ্রুত নদী ভাঙ্গনের কবলে পড়ছে। প্রভাবশালীদের ভয়ে তারা মুখ খুলেও কিছু বলতে পারে না।

সনাতন ধর্মালম্বীরা আরো বলেন,আমরা জানি মন্ত্রী আরিফুল হক চৌধুরী কাজ পাগল মানুষ। দুইবার সিলেটের মেয়র ছিলেন।আমরা বাস্তবে ওনার কাজ দেখেছি। তিনি যদি আমাদের এই দিকে একটু সুনজরে দেখেন তবে আমরা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবো এবং উনার কাছে কৃতজ্ঞ থাকবো।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: