গোয়াইনঘাটে মোরশেদা খাতুন মাদ্রাসার ক্লাস উদ্বোধন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ PM

কাওছার'র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

গোয়াইনঘাটে মোরশেদা খাতুন মাদ্রাসার ক্লাস উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৪/২০২৬ ০৯:৪৬:৩০ PM

গোয়াইনঘাটে মোরশেদা খাতুন মাদ্রাসার ক্লাস উদ্বোধন

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নে মোরশেদা খাতুন নূরানী হাফিজিয়া কৌমিয়া ইসলামপুর মাদ্রাসার নূরানী ও হিফজ শাখার শ্রেণীকক্ষের উদ্বোধন উপলক্ষে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার এর উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও মাদ্রাসার উন্নয়নে নগদ চল্লিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

রবিবার ৫ এপ্রিল বাদ জোহর মাদ্রাসা সংলগ্ন মসজিদে আনুষ্ঠানিকভাবে শ্রেণীকক্ষের উদ্বোধন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শ্রেণীকক্ষ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজী আবুল কাসেম,সঞ্চালনা করেন,মোরশেদা খাতুন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা বাহার উদ্দিন। 

উপস্থিত ছিলেন,গোলজারুল উলুম ভিত্রিখেল রাধানগর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ইব্রাহিম মোস্তফা, ভারপ্রাপ্ত মুহতামিম,মাওলানা রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মূসা,

মাওলানা আমির উদ্দিন, মাওলানা আলি আহমদ, মাওলানা জিয়াউর রহমান কাউছার, মাওলানা জোবায়ের আহমেদ, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা ইায়াছিন আহমেদ। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, হারুনুর রশিদ পাকি,

জালাল উদ্দিন, আব্দুল করীম মেম্বার,রফিক আহমদ, আব্দুল্লাহ, আয়াতুল্লাহ বাচ্চু।,নজরুল ইসলাম, আবুল খায়ের,হাফিজ নুর আহমদ, ডাঃ নুর মোহাম্মদ খান আরিফুল ইসলাম আরিফ, শাহ আলম প্রমূখ

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ: