মাধবপুরে শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০০ PM

মাধবপুরে শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০২:১৯:৪৩ PM

মাধবপুরে শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সভাপতি ও সাধারণ সম্পাদক


হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২৭ জুন) বিকেল ৫টায় মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামরুল ইসলাম।

সভায় কমিটি গঠন, শারীরিক শিক্ষার মানোন্নয়ন, উপজেলার বিভিন্ন খেলাধুলার উন্নয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে দেবপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের তাছাদ্দুক আহমেদ সভাপতি, সৈয়দ সঈদ উদ্দীন উচ্চবিদ্যালয়ের এইচ. এম. সালাউদ্দিন সহ-সভাপতি, পাইলট উচ্চবিদ্যালয়ের মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং তালিবপুর আহছানিয়া উচ্চবিদ্যালয়ের মো. তাউছ মিয়া সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ ছাড়া আউলিয়াবাদ আর.কে. উচ্চবিদ্যালয়ের মো. জয়নাল আবেদীন ও ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল অ্যান্ড কলেজের ডলি রানী দাশ সাংগঠনিক সম্পাদক, ধর্মঘর মডেল উচ্চবিদ্যালয়ের সিদ্ধার্থ কুমার প্রচার সম্পাদক, কালিকাপুর উচ্চবিদ্যালয়ের মো. জিকরুল হক ক্রীড়া সম্পাদক এবং শাহজাহানপুর উচ্চবিদ্যালয়ের প্রোজল কান্তি রায় সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।

কার্যকরী সদস্য হিসেবে চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের মোছা. নূর বানু এবং জগদীশপুর জে.সি. হাইস্কুল অ্যান্ড কলেজের মোস্তাক আহমেদ এবং উপজেলা আদর্শ উচ্চবিদ্যালয়ের আবুল কাশেম চৌধুরী মনোনীত হয়েছেন।

অন্যদিকে, উপদেষ্টা পরিষদে গোবিন্দপুর সরকারি উচ্চবিদ্যালয়ের মো. কামরুল ইসলাম, আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের লাফু মিয়া এবং ডা. জরীপ হোসেন উচ্চবিদ্যালয়ের তানভির মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, শারীরিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি এবং উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি সম্মিলিতভাবে কাজ করবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ