আজমিরীগঞ্জে জুন মাসের ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫২ AM

আজমিরীগঞ্জে জুন মাসের ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৭/২০২৬ ০৪:০১:১৮ PM

আজমিরীগঞ্জে জুন মাসের ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

সংগৃহীত


জুন মাসের বিদ্যুৎ বিল হাতে পেয়ে চোখ কপালে উঠেছে সাধারণ গ্রাহকদের। বিদ্যুতের ব্যবহার প্রায় আগের মতো থাকলেও অনেকের বিল এসেছে আগের তুলনায় দ্বিগুণ বেশি। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ।খ

ভুক্তভোগী গ্রাহকরা জানান, প্রতিদিনের ব্যবহার, ফ্যান, লাইট ও ফ্রিজ আগের মতোই চলছে। তারপরও বিলের অঙ্ক হঠাৎ অনেক বেড়ে গেছে। কারও কারও বিল আগের মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি এসেছে।ব্যবহার কমাইনি, উল্টো লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎই ঠিকমতো পাই না। তবু বিল এত বেশি কেন বুঝতে পারছি না,” বলছেন এক ভুক্তভোগী গ্রাহক।হঠাৎ বিল বৃদ্ধির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো বিপাকে পড়েছে। মাসের শুরুতেই বাড়তি বিল পরিশোধ করতে গিয়ে অন্যান্য জরুরি খরচ কমাতে হচ্ছে বলে জানান অনেকে।

ভুক্তভোগীরা দ্রুত বিষয়টি তদন্ত করে ‘ভুতুড়ে’ বিল সংশোধন এবং সঠিক মিটার রিডিং নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এই বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলার সাব-জোনাল অফিসের এজিএম এর সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করিলে মুঠোফোন  রিং হলে ও  রিসিভ হয় নাই। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ