বায়ুদূষণে কঠিন যে রোগের ঝুঁকি বাড়ে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০০ AM

বায়ুদূষণে কঠিন যে রোগের ঝুঁকি বাড়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০১/২০২৪ ১২:৫৬:৫৮ PM

বায়ুদূষণে কঠিন যে রোগের ঝুঁকি বাড়ে

ছবি: সংগৃহীত


বায়ুদূষণ বিভিন্ন রোগের কারণ হতে পারে। যার মধ্যে ফুসফুসের বিভিন্ন রোগ অন্যতম। এছাড়া কিডনির ওপরেও ক্ষতিকর প্রভাব ফেলে বায়ুদূষণ। এছাড়া রক্তচাপ, প্রজনন স্বাস্থ্যের ক্ষতি, চোখ ও ফুসফুসের সমস্যা, ক্যানসার ও হৃদরোগেরও অন্যতম কারণ হতে পারে বায় দূষণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বব্যাপী বায়ু দূষণের কারণে বছরে ৪২ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। বিশ্বব্যাপী যেসব অসংক্রামক রোগে মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে তার অধিকাংশই বায়ু দূষণজনিত।

সাম্প্রতিক গবেষণা অনুসারে, বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমেছে ৭ বছর। আর রাজধানীবাসীর গড় আয়ু কমছে ৮ বছর করে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়।
 
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ একাধিক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। ফলে কমছে দেশের মানুষের গড় আয়ু। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন কঠিন রোগ হতে পারে বায়ুদূষণের কারণে-

শিশুর বিকাশ ঘটে না

শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত ও স্নায়ুর ক্ষতি করে বায়ুদূষণ। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষণের শিকার দরিদ্র নারী, শিশুরা ব্যাপকভাবে ক্ষতির শিকার হচ্ছে। কারণ তারা বেশিরভাগই দূষিত এলাকায় বসবাস করেন। ফলে শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ও স্নায়ুবিক ক্ষতি হতে পারে। এছাড়া গর্ভবতীদের শারীরিক ক্ষতির অন্যতম কারণ হলো বায়ুদূষণ। সমীক্ষায় দেখা গেছে, দূষিত এলাকায় বসবাসের ফলে গর্ভবতী নারীদের গর্ভপাত ও মৃত শিশু প্রসবের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে।

চোখ ও শ্বাসতন্ত্রের ক্ষতি হয়

বায়ুদূষণ চোখ ও শ্বাসতন্ত্রের ক্ষতি করে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান লরেন্স বের্কলি ন্যাশনাল ল্যাবরেটরি বলছে, রাসায়নিক মিশ্রণ আছে, এমন দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে চোখ, নাক বা গলার সংক্রমণ বা ক্ষতির কারণ হতে পারে|  একই সঙ্গে ফুসফুসের নানা জটিলতা, যেমন- ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া, মাথাব্যথা, অ্যাজমাসহ নানাবিধ অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে।

ডায়াবেটিস

বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছেই। এমনকি শিশুদের মধ্যেও দেখা দিচ্ছে টাইপ ১ ডায়াবেটিস। বায়ুদূষণের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান লরেন্স বের্কলি ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীরা এই যোগসূত্রতার প্রমাণ পেয়েছেন।

ক্যানসার ও হৃদরোগ

ক্যানসার ও হৃদরোগের জন্যও দায়ী বায়ুদূষণ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন বায়ু দূষণের মধ্যে থাকলে বা এরকম পরিবেশে কাজ করলে ফুসফুসের ক্যানসার ও হৃদরোগ হতে পারে। এমনকি সেটি মস্তিষ্ক, লিভার বা কিডনির দীর্ঘমেয়াদি সমস্যাও তৈরি করতে পারে।

কিডনি সমস্যা ও রক্তচাপ বাড়ে

এক সমীক্ষায় দেখা গেছে, বায়ু দূষণের কারণেই প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি উচ্চ রক্তচাপ ছাড়াও গ্যালেকটিন ৩ এর মাত্রা বেড়ে যায়। সম্প্রতি সোসাইটি অব নেফ্রোলজি বা এএসএন কিডনি সংক্রান্ত সচেতনামূলক প্রচারে এমনটাই জানিয়েছে।

বায়ু দূষণ মায়োকার্ডিয়াল ফাইব্রোসিসের পাশাপাশি গ্যালেক্টিন ৩ স্তরের মাত্রা মারাত্মক পরিমাণে বাড়িয়ে দেয়। ফলে ক্রনিক কিডনি ডিজিজ আছে, তাদের শরীরে মারাত্মক প্রভাব ফেলে।

প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করে

প্রজনন স্বাস্থ্যেরও ক্ষতি করে বায়ুদূষণ। বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক জরিপে এই তথ্য পাওয়া গেছে।
 
এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, বায়ুদূষণে পুরুষের শুক্রাণু তৈরিতে ব্যাঘাত ঘটছে এমনকি শুক্রাণুর মানও কমে যাচ্ছে। অন্যদিকে নারীদের ডিম্বাণু কল্পনাতীতভাবে কমে গেছে। আবার যেসব ডিম্বাণু আছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী