টানা জয়ে আত্মবিশ্বাস ফিরেছে সিলেটে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

টানা জয়ে আত্মবিশ্বাস ফিরেছে সিলেটে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৪ ১১:৪৮:০৬ পূর্বাহ্ন

টানা জয়ে আত্মবিশ্বাস ফিরেছে সিলেটে

ছবি: সংগৃহীত


টানা পাঁচ ম্যাচ হেরে আসর শুরু করেছিল সিলেট স্ট্রাইকার্স। তবে পরের চার ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পেয়েছে মোহাম্মদ মিঠুনের দল। গত দুই ম্যাচে পেয়েছে টানা জয়। আজ তারা হারিয়েছে খুলনা টাইগার্সকে। দলটির বিদেশি ক্রিকেটার হ্যারি টেক্টর জানিয়েছেন, এই জয়ে দল আত্মবিশ্বাস খোঁজে পেয়েছে।

আজ ৬১ রান করে ম্যাচ সেরা হয়েছেন টেক্টর। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, 'এক সপ্তাহ আগে একটা জয়ের জন্যও আমরা মুখিয়ে ছিলাম। এবার কিছুটা মোমেন্টাম পেয়েছি। তিনটি জয়ের দেখাও পেয়েছি। সত্যি বলতে এভাবে খেলতে আমার পছন্দ না।'

নিজের ইনিংস প্রসঙ্গে টেক্টর বলেন, 'এখানকার উইকেট একটু কঠিন। তবে উইকেটে খানিকক্ষণ থাকার পর বল ভালো ব্যাটে আসছিল, রান আসছিল। গত ৩ ম্যাচ ধরে ওপেনিং করছি, যেটা আগে কখনও করিনি। সম্ভবত ১০ বছর বয়সে সর্বশেষ ওপেন করেছিলাম। এরপর থেকে একবারও ওপেন করিনি। চ্যালেঞ্জিং তবে রোমাঞ্চকর। দলের কাজে আসার মতো পারফরম্যান্স করতে চেষ্টা করেছি।'

টেক্টরকে ওপেনিংয়ে খেলানোর কারণ নিয়ে জানান, 'প্রতি ওভারে ৮ রান করে প্রয়োজন ছিল। পিচ সম্পর্কে তো জানেনই। প্রতি ওভারে অন্তত একটা বাউন্ডারি দরকার ছিল। এ কারণে হয়ত দ্রুত ২ উইকেট পড়ে যায়। আমরা প্রথম কয়েক ম্যাচে জিততে জিততে হেরে গেছি।'

'কিছু ম্যাচে হেরেছি পাওয়ারপ্লেতে ভালো করতে না পারায়। পাওয়ারপ্লেতে ৩-৪ উইকেট হারিয়ে ফেললে ক্রিকেটে জেতা খুব কঠিন। এই জায়গা নিয়ে আমরা কাজ করেছি, এজন্য ভিন্ন ওপেনিং কম্বিনেশনও আনা হয়েছে। উইকেট হাতে থাকলে শেষদিকে দ্রুত রান তোলা যায়, যে জিনিসটা আজ হয়েছে। আমরা শুধু চেষ্টা করছিলাম পাওয়ারপ্লেতে যেন ৩-৪ উইকেট না পড়ে যায়। বল অনেক সুইং করছিল, ব্যাট করা অনেক কঠিন ছিল।'-যোগ করেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক