গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ AM

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১২:০৯:২৫ PM

গণঅধিকার পরিষদের সভাপতি নুর, সম্পাদক রাশেদ

ছবি সংগৃহীত


গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে একাংশের সভাপতি হিসেবে জয়লাভ করেছেন নুরুল হক নুর। আর সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মুহাম্মদ রাশেদ খান। তবে নির্বাচিত হতে পারেননি শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া রেজা কিবরিয়াপন্থি হাসান আল মামুন।

সোমবার (১০ জুলাই) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।

জানা গেছে, নির্বাচনে নুরের পক্ষে ভোট পড়েছে ১৩৫টি। আর রাশেদের পক্ষে পড়েছে ১০৯টি ভোট।

এছাড়া উচ্চ পরিষদের আটটি পদে প্রার্থী ছিলেন ১৮ জন। নির্বাচিত আটজন হলেন- আবু হানিফ, শহীদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, জসিম উদ্দিন আকাশ, হানিফ খান সজীব ও সরকার নুরে এরশাদ সিদ্দিকী।

বিজয়ী বাকি সদস্যরা হলেন— শাকিলউজ্জামান, হানিফ খান সজিব,শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন। 

উচ্চতর পরিষদে ভোটার সংখ্যা ১২৬ জন। এতে ভোট পড়েছে ৮৩টি। আর বাতিল হয়েছে দু’টি ভোট। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ