গোলাপগঞ্জে একসঙ্গে ১৪ সহকারী শিক্ষকের বদলি, স্থানীয় মেধাবীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে একসঙ্গে ১৪ সহকারী শিক্ষকের বদলি, স্থানীয় মেধাবীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৪:৪২:৫৪ অপরাহ্ন

গোলাপগঞ্জে একসঙ্গে ১৪ সহকারী শিক্ষকের বদলি, স্থানীয় মেধাবীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একসঙ্গে ১৪ জন সহকারী শিক্ষকের বদলির আদেশ ঘিরে স্থানীয় সচেতন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসব শিক্ষককে গোলাপগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় চাকরিপ্রত্যাশী ও সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে জারিকৃত এক অফিস আদেশে এসব শিক্ষককে বদলি করা হয়। গত ২৫ নভেম্বর ২০২৬ তারিখে জারিকৃত আদেশে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, গোলাপগঞ্জে একসঙ্গে এতসংখ্যক শিক্ষক বদলি হয়ে আসার ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে? এতে ভবিষ্যতে স্থানীয় যোগ্য ও মেধাবী চাকরিপ্রত্যাশীদের কর্মসংস্থানের সুযোগে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক নেতা বলেন, “সরকারি চাকরি শুধু একজন ব্যক্তির জীবিকা নয়, বরং একটি পরিবারের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন ও ভবিষ্যতের নিরাপত্তা। গোলাপগঞ্জে একসঙ্গে ১৪ জন শিক্ষক অন্য এলাকা থেকে বদলি হয়ে আসায় স্থানীয় চাকরিপ্রত্যাশীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, স্থানীয় যোগ্য ও মেধাবী সন্তানদের কর্মসংস্থানের সুযোগ যেন কোনোভাবেই সংকুচিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

এদিকে গোলাপগঞ্জের সচেতন নাগরিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ভবিষ্যৎ চাকরিপ্রত্যাশীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি, বদলি ও নিয়োগের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিবিধান অনুসরণের পাশাপাশি স্থানীয়দের ন্যায্য সুযোগ ও স্বার্থের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে বদলির প্রক্রিয়া ও এর প্রভাব সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা দেবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
জগন্নাথপুরে কক্ষ থেকে বৃদ্ধের অর্ধগলি/ত ম/রদে/হ উদ্ধার
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা/মলা, আহ/ত ২
বাড়িতে হামলার গোয়েন্দা তথ্য ছিল, তাই রক্ষা: এম এ মালিক
সপ্তাহে ছয় দিন খোলা থাকবে দোকানপাট, তিন দিন রাত ১০টা পর্যন্ত
জৈন্তাপুরে ত্রিগাং নদীতে বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক
বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান
সিলেটে ৫০ লক্ষ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
চা শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম