স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ১১:৫৮:০৮ অপরাহ্ন

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে  নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

ছবি:সংগৃহীত


নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে তাঁদের অবস্থান নিতে দেখা যায়।

সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকার ও বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তবে শান্তিপূর্ণভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।

তিনি সন্ধ্যায় দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে গিয়ে সেখানে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে জেলরোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, টিভি গেট, কুয়ারপাড় ও রিকাবীবাজারসহ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘১৭ বছর আন্দোলন করে ফ্যাসিস্টকে হঠিয়েছি। ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে আমরা সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করব।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
জগন্নাথপুরে কক্ষ থেকে বৃদ্ধের অর্ধগলি/ত ম/রদে/হ উদ্ধার
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা/মলা, আহ/ত ২
বাড়িতে হামলার গোয়েন্দা তথ্য ছিল, তাই রক্ষা: এম এ মালিক
সপ্তাহে ছয় দিন খোলা থাকবে দোকানপাট, তিন দিন রাত ১০টা পর্যন্ত
জৈন্তাপুরে ত্রিগাং নদীতে বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক
বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান
সিলেটে ৫০ লক্ষ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
চা শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম