সাংবাদিক রাজেশের দাদা সমাজসেবী রাজিব সিংহের পরলোকগমন
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

সাংবাদিক রাজেশের দাদা সমাজসেবী রাজিব সিংহের পরলোকগমন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১১/২০২৬ ০৯:৩২:২৭ অপরাহ্ন

সাংবাদিক রাজেশের দাদা সমাজসেবী রাজিব সিংহের পরলোকগমন

ছবি:সংগৃহীত


মণিপুরি সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজসেবী রাজিব সিংহ (৬০) পরলোকগমন করেছেন। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রকি কিরণ সিংহ রাজেশের (মাইস্লাম রাজেশ) বড় দাদা।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের শিবগঞ্জ মণিপুরি পাড়ায় নিজ বাসায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাজিব সিংহ সিলেট মিলেনিয়াম মার্কেটের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি মণিপুরি সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় নগরের চালিবন্দর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১২টায় শেষকৃত্য সম্পন্ন হয়।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক

রাজিব সিংহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব।

এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, রাজিব সিংহ সমাজহিতৈষী ও সরল জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সমাজ একজন গুণী মানুষকে হারাল। এ ক্ষতি অপূরণীয়।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স/ন্ত্রাস-নৈ/রাজ্য ঠেকাতে নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
জগন্নাথপুরে কক্ষ থেকে বৃদ্ধের অর্ধগলি/ত ম/রদে/হ উদ্ধার
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হা/মলা, আহ/ত ২
বাড়িতে হামলার গোয়েন্দা তথ্য ছিল, তাই রক্ষা: এম এ মালিক
সপ্তাহে ছয় দিন খোলা থাকবে দোকানপাট, তিন দিন রাত ১০টা পর্যন্ত
জৈন্তাপুরে ত্রিগাং নদীতে বেইলি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক
বর্তমান সরকার অ/সহায় রোগীদের অনুদান দ্বিগুণ করেছে: এমপি এমরান
সিলেটে ৫০ লক্ষ টাকার চো/রাই পণ্য জ/ব্দ
চা শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম